April 13, 2026, 7:38 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

‘দারুণ হবে’ রিয়ালে রোনালদো-নেইমার জুটি হলে

‘দারুণ হবে’ রিয়ালে রোনালদো-নেইমার জুটি হলে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নেইমার রিয়াল মাদ্রিদে আসলে তার সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর দারুণ একটি জুটি হবে বলে মনে করেন দলটির সাবেক তারকা ব্রাজিলের রোনালদো।

সংবাদ মাধ্যমের খবর, রিয়ালে পাড়ি জমাতে পারেন পিএসজির হয়ে একটি মাত্র মৌসুম পার করা নেইমার। তা সত্যি হলে ব্রাজিলের এই খেলোয়াড়ের সঙ্গে জুটি হবে দলটিতে অসাধারণ ৯টি মৌসুম কাটানো পর্তুগিজ তারকা রোনালদোর।

জুটি হিসেবে তারা দুজন কেমন করতে পারে-এমন প্রশ্নের জবাবে রিয়াল ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার রোনালদো বলেন, “ক্রিস্তিয়ানো ও নেইমার দারুণ জুটি হবে, অবশ্যই। তারা দুই জনই ভাল খেলোয়াড়। তাদের এক সাথে হওয়াটা আলাদা খেলার চেয়ে ভালো হবে।”

“নেইমার যদি কোনো একসময় পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তাকে আনতে সতর্ক হতে হবে রিয়াল মাদ্রিদকে।”

তবে কেবল রিয়ালই নয়, বার্সেলোনার সাবেক খেলোয়াড় নেইমারের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডেরও যোগাযোগ রয়েছে বলে গুঞ্জন আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর