March 15, 2026, 5:25 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

এক মেয়ে দুই কাজলের

এক মেয়ে দুই কাজলের

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোমের জাদুঘর লন্ডনের মাদাম তুসো। পৃথিবীর বিভিন্ন প্রান্তের তারকাদের মোমের মূর্তি তৈরি করে রাখা হয় সেখানে। এর মাধ্যমে সম্মানিত হন ওই বিখ্যাত মানুষেরা।

মাদাম তুসো মিউজিয়ামে বলিউড তারকাদের মধ্যে রয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, করণ জোহরের মোমের মূর্তি। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী কাজল।

বৃহস্পতিবার সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজিয়ামে রাখা হয়েছে কাজলের মোমের মূর্তি। এ সময় তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন মেয়ে নাইসা।

কাজল ও কাজলের মোমের মূর্তিশুধু উপস্থিত নয়, মায়ের সঙ্গে লালগালিচায় হেঁটেছেন নাইসা। মা ও মায়ের মোমের মূর্তির সঙ্গে ছবিও তুলেছেন তিনি।

কাজলের জনপ্রিয়তা, অভিনয় এবং সৌন্দর্যের জন্যই তার মোমের মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনের মিউজিয়াম ছাড়াও হংকং, ব্যাংকক ও সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজিয়ামে ফিল্ম তারকাদের মোমের মূর্তি রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর