February 10, 2026, 5:23 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

আবেগঘন স্ট্যাটাস দিলেন বাপ্পা

আবেগঘন স্ট্যাটাস দিলেন বাপ্পা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অভিনেত্রী-উপস্থাপিকা তানিয়া হোসাইনের সঙ্গে সংগীত তারকা বাপ্পা মজুমদারের সম্পর্কের গুঞ্জনই সত্যি হয়েছে। এরইমধ্যে তারা ঘোষণা দিয়েছেন তাদের বাগদান হয়ে গেছে। বিয়ে হবে ঈদের পরপরই। তবে বিষয়টি আরো পরিষ্কার করতে বাপ্পা মজুমদার গতকাল ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, মানুষের জীবনে এমন অনেক কিছু হয়, যা হওয়ার কথা থাকে না। ব্যক্তিগত বিষয়গুলো জীবনের অংশ মনে করে জীবনের সঙ্গেই রেখে দেওয়া ভালো।

আমাকে আমার সব ভক্ত আমার কাজ দিয়ে চেনেন, আমি আমার কাজ নিয়েই থাকতে চাই, বাঁচতে চাই সবার মাঝে। কী হবে ব্যক্তিজীবনের গল্প জনে জনে বলে? অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনই আগ্রহী না যেমন ঠিক তেমন আমার ব্যক্তিগত জীবনও কারো সঙ্গে খুব একটা শেয়ার করা আমার বৈশিষ্ট না। তবে সময়ের কারণে আজ আপনাদের জানাতে হচ্ছে। জীবন তার নিজের গতিতে চলে। সময় কারও নিজের ইচ্ছায় চলে না। সময় খুব খেয়ালি। জীবন সময় কখন কাকে কোথায় নিয়ে ফেলে বোঝা মুশকিল। অনেক বছর একসঙ্গে থেকে, থাকার চেষ্টা করে অবশেষে হার মানতে হয়েছে আমার ও চাঁদনীর। আমরা পারিনি আমাদের সংসার নিয়ে বাকি জীবন কাটাতে। কোনো অভিযোগ কিংবা অসম্মান আমার চাঁদনীর প্রতি নেই এমনকি চাঁদনীরও আমার প্রতি কোনো অসম্মানবোধ আছে বলে মনে করি না, যা হয়েছে তা ভাগ্যের লিখন মনে করি। ২০১৭ সালের ৯ই অক্টোবর আমাদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া শুরু হয়। আর শেষ হয় গত ৯ই জানুয়ারিতে বিবাহের সমাপ্তিতে। আর আমরা আলাদা ছিলাম তা-ও এক বছরের একটু বেশি সময় ধরে।

Share Button

     এ জাতীয় আরো খবর