February 10, 2026, 5:18 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

আলোচনায় ডেইজি শাহ

আলোচনায় ডেইজি শাহ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি তার অভিনীত ‘রেস-৩’ ছবিটি মুক্তি পেয়েছে। আর মুক্তি পেয়েই ছবিটি দারুণভাবে ব্যবসা করছে। সালমান খান, অনিল কাপুর, জ্যাকুলিন, ববি দিওলদের সঙ্গে এ ছবিতে কাজ করেছেন ডেইজি। তাকে আবেদনময়ী রুপে যেমন এ ছবিতে আবিষ্কার করা গেছে তেমনি অ্যাকশন দৃশ্যেও সবাইকে তাক লাগিয়েছেন তিনি। সব মিলিয়ে এ নায়িকা বেশ সাড়া ফেলেছেন এ ছবির মাধ্যমে।

এর আগে অনেক ছবিতে অভিনয় করলেও এ ছবিকেই নিজের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবে দেখছেন খোদ ডেইজি। কারণ ছবিটিতে নিজেকে প্রমাণের যথেষ্ট সুযোগও ছিলো তার। আর তিনি সেই সুযোগ শতভাগ কাজে লাগাতে চেয়েছেন। ডেইজি শাহ বলেন, প্রতদিনি এ ছবির জন্য শুভেচ্ছা জানাচ্ছেন দর্শক। সব মিলিয়ে আমি অনেক হ্যাপি ছবিটি নিয়ে। এরইমধ্যে ব্যবসা সফলতায় নতুন রেকর্ড গড়েছে ‘রেস-৩’। এমন একটি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করাটা আমার জন্য বড় ব্যাপার। সালমান খান, ছবির পরিচালক থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি সামনেও ভালো ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারবো।

Share Button

     এ জাতীয় আরো খবর