April 13, 2026, 1:52 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চেন্নাই সানরাইজার্সকে হারিয়ে সপ্তমবারের মত ফাইনালে

চেন্নাই সানরাইজার্সকে হারিয়ে সপ্তমবারের মত ফাইনালে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ মঙ্গলবার শ্বাসরুদ্ধকর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে ৪২ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসি। আর এ ম্যাচে জয়ী হয়ে সরাসরি ফাইনালে চলে গেছে ধোনির দল।  এ নিয়ে সপ্তমবারের মত আইপিএল এর ফাইনালে উঠল চেন্নাই।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৯ রান তুলেছিল সানরাইজার্স। তাড়া করতে নেমে একপর্যায়ে ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকেছে চেন্নাই। কিন্তু চাপের মুখে ফাফ ডু প্লেসির দুর্দান্ত এক ইনিংসে জয় তুলে নেয় দলটি। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৪৩ রান দরকার ছিল চেন্নাইয়ের। কার্লোস ব্রার্থইউটের করা ১৮তম ওভার থেকে ২০ রান তুলে নেন ডু প্লেসি-হরভজন। এর মধ্যে ডু প্লেসি একাই তুলেছেন ১৮ রান।

শেষ দুই ওভারে ২৩ রান দরকার ছিল চেন্নাইয়ের। ১৯তম ওভারের প্রথম দুই বলেই চার মেরে ডু প্লেসির ওপর চাপ কিছুটা কমান শার্দুল ঠাকুর। সানরাইজার্স পেসার সিদ্ধার্থ কাউলের এই ওভার থেকে ১৭ রান তুলে নেন ডু প্লেসি ও শার্দুল। জয়ের জন্য চেন্নাইয়ের লক্ষ্যটা তাই শেষ ওভারে নেমে আসে মাত্র ৬ রানে। ২০তম ওভারে ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই ছক্কা মেরে ৫ বল হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নেন ডু প্লেসি।

৪২ বলে ৬৭ রানে অপরাজিত থেকে চেন্নাইকে এক দারুণ জয় উপহার দিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। দুই বছর নিষিদ্ধ থাকার পর আইপিএলে ফিরেই ফাইনালে উঠল চেন্নাই। অবশ্য সানরাইজার্সের ফাইনালে ওঠার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। ফাইনালে উঠতে হলে শুক্রবার কলকাতায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিবদের জিততেই হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর