March 20, 2026, 4:01 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ব্যবহারকারী প্রথম দেশ ইসরায়েল

এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ব্যবহারকারী প্রথম দেশ ইসরায়েল

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ব্যবহার করেছে। গত মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর দপ্তরিক টুইটার একাউন্টে একথা জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল আমিকাম নোরকিন, খবর বার্তা সংস্থা রয়টার্সের। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলে ২০টি বিদেশি দেশের বিমান বাহিনী প্রধানদের এক সম্মিলনে নোরকিন বলেছেন, “পুরো মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে এফ-৩৫ উড়াচ্ছি আমরা, আর ইতোমধ্যে দুটি আলাদা ফ্রন্টে দুবার হামলা চালিয়েছে এগুলো। এ সময় তিনি লেবাননের রাজধানী বৈরুতের ওপর দিয়ে উড়ে যেতে থাকা একটি ইসরায়েলি এফ-৩৫ এর ছবি প্রদর্শন করেন বলে জানিয়েছে গণমাধ্যম। মার্কিন লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান জয়েন্ট স্ট্রাইক ফাইটার নামেও পরিচিত। ইসরায়েলে বিমানটি হিব্রু ‘আদির’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের বাইরে এফ-৩৫ এর মালিক হওয়া প্রথম দেশ ইসরায়েল। তারা ক্রয়াদেশ দেওয়া ৫০টি বিমানের মধ্যে ২০১৬ সালের ডিসেম্বরে প্রথম এ ধরনের দুটি বিমান পায়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্যানুযায়ী, দেশটি এ পর্যন্ত এ ধরনের অন্তত নয়টি বিমানের সরবরাহ পেয়েছে। সিরিয়ায় ইরানি সামরিক অবস্থান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে সরবরাহ করা অস্ত্রের চালানে বহুবার হামলা চালিয়েছে এবং চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির বিমান বাহিনী মিশরের সিনাইয়ের জঙ্গিদের বিরুদ্ধে ও সুদানে হামাসের অস্ত্র চোরাচালানিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর