February 10, 2026, 6:44 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে?

এবার হানিমুনে সোনম-আনন্দ

এবার হানিমুনে সোনম-আনন্দ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জাঁকজমক আয়োজনে গত ৮ মে বিয়ের পিঁড়িতে বসেন সোনম কাপুর। তবে মেহেদি, সংগীত, বিয়ে, বিবাহোত্তর সংবর্ধনা শেষে কাজে বেরিয়ে পড়েন সোনম। যাত্রা করেন কান চলচ্চিত্র উৎসবের লাল সরণিতে। স্বামীর সঙ্গে সময় কাটানোই হয়নি নায়িকার।

উৎসব শেষ করে ফ্রান্স থেকে সোনম ফিরে এসেছেন কয়েক দিন আগে। এবার দিল্লির প্রভাবশালী ব্যবসায়ী স্বামী আনন্দ আহুজার সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য সময় বের করলেন সোনম।

আপাতত সব ব্যস্ততায় ইতি টেনেছেন সোনম। অবশেষে বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য সময় পেলেন নব দম্পতি। ইনস্টাগ্রামে সোনম ইঙ্গিত দিলেন, এবার তারা হানিমুনের জন্য একেবারে তৈরি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গ্রিসে মধুচন্দ্রিমায় যাত্রা করতে চলেছেন সোনম ও আনন্দ ৷

হানিমুন থেকে ফিরেই আবার নিজের আসন্ন সিনেমা ‘ভিরে দি ওয়েডিং’-এর প্রচারণার কাজ শুরু করবেন সোনম। এতে সোনমের সঙ্গে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, স্বরা ভাস্করসহ অনেকে। আগামি ১ জুন মুক্তি পাবে সিনেমাটি।

Share Button

     এ জাতীয় আরো খবর