April 9, 2026, 11:15 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া সফরে মোদি

ডিটেকটিভ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার সকালে রাশিয়া সফরের উদ্দেশ্যে নয়াদিল্লী ত্যাগ করেছেন।সফরকালে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোচিনে অনানুষ্ঠানিক বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় এ খবর নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

mostbet

পুতিনের আমন্ত্রণে মোদি রাশিয়া সফর করছেন। বার্তা সংস্থা জানায়, দুই নেতা বিদ্যমান দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বায়িক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সভায় দু’নেতার মধ্যে দু’দেশের মধ্যকার দীর্ঘ মেয়াদি সম্পর্ক শক্তিশালীকরণ ও আন্তর্জাতিক বিদ্যমান বিষয়বলী নিয়ে আলোচনা হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যকার ‘অনানুষ্ঠানিক আলোচনা’ একটি ‘ঐতিহ্যগত নিয়মিত মতবিনিময়’ বলে ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর