March 30, 2026, 11:55 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

পাটগ্রামে স্বর্ণের আংটি প্রত্যেককে দেবার ঘোষণার পরও ১২৮ পরিক্ষার্থীর একজনও জিপিএ ৫ পায়নি

  মিথুন U P D I  পাটগ্রাম প্রতিনিধিঃ
আলোচ্য বিদ্যালয়ের নাম জোংড়া ন্যাশন্যাল উচ্চ বিদ্যালয়। মূলতঃ  এস এস সির ফলাফলে হতাশাজনক স্কুলের তালিকায় জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের নাম উঠে এসেছে। হতাশাজনক ফলাফলে জোংড়ার সবত্র ক্ষোভ দেখা দিয়েছে অবিভাবক মহলে। ১২৮ জন পরিক্ষার্থীর মধ্যে ৭১ জনই ফেল করেছে। এতো ছাত্রের মাঝে জিপিএ ৫ পুরো স্কুলে একজনও পাননি। অবিভাবক মহল এজন্যে বছর তিনেক আগে রাজনৈতিক বিবেচনায় একযোগে ১০/১২ শিক্ষক নিয়োগকে দায়ি করেছেন।
উল্লেখ্য, স্থানীয় লিটন নামের এক সুপরিচিত ব্যাক্তি ঘোষনা দিয়েছিলেন যে,  জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ে যারা যারা জিপিএ ৫ পাবে তাদের সকলকেই স্বর্নের আংটি উপহার দেবেন। কিন্তু দুঃখজনক যে একজনও  জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র পাওয়া যায়নি।
অনেকের মুখে শুনা স্কুল শিক্ষক,  শিক্ষা দানের চাইতে গল্প গুজবে মত্ত থাকেন ক্লাসে। এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এতো বেশী পরিমাণ শিক্ষক নিয়োগ দেবার দরুন তাদের সন্তানদের আজ এই খেসারত দিতে হচ্ছে বলে অনেকেই জানান। তারা জানান রাজনৈতিক বিবেচনা রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষকহ নিয়োগের ক্ষেত্রে কেনো ?  জনশ্রুতি আছে, প্রতিটি শিক্ষক নিয়োগে ৫/৬ লক্ষ টাকা করে নিয়েছিলো কর্তৃপক্ষ।
প্রাইভেট ডিটেকটিভ/১৩মে২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর