March 30, 2026, 7:46 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ভোলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৭৯ পরীক্ষার্থীর জেল,বহিস্কার-১২২

রাকিব হোসেন,ভোলা জেলা  প্রতিনিধি :

ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে ৭৯ পরীক্ষার্থীর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে আরো ১২২ জনকে। এছাড়া পরীক্ষার্থীদের নকলের সহায়তার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে ২ কক্ষ পরিদর্শককে। শুক্রবার বিকালে পৃথক ভ্রম্যমান আদালত এসব জেলা জরিমানার আদেশ দেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও নিয়োগ কমিটির সদস্য সচিব নিখিল চন্দ্র হালদার জানান, ২০১৪ সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে আবেদনকারীর সংখ্যা ছিল ১১ হাজার ৫৮৯ জন। জেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত পরীক্ষায় ৬ হাজার ২১২ জন অংশ নেন। এদিকে পরীক্ষা আইন অমান্য করে মোবাইল ফোন ব্যবহার সহ অসাধুপায় অবলম্বের দায়ে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাস্কুল কেন্দ্র থেকে ৭ জন, ওবায়দুল হক কলেজ থেকে ৪ জন, ভোলা সরকারি কলেজ থেকে ৯ জন, সরকারি ফজিলাতুন নেছা মহিলা কলেজ কেন্দ্রে ৮ জন, ব্যাংকেরহাট স্কুল থেকে ১২জন, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজ থকে ১ জন পরক্ষার্থী সহ মোট ৭৯ জন আটক করেন। এর মধ্যে ২২ জনকে দশহাজার টাকা করে জরিমানা ও ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নারী পরীক্ষার্থীর সংখ্যা বেশি বলে জানা গেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৩মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর