April 8, 2026, 1:33 pm

mostbet
সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

নাটোরে ছাত্রদল সভাপতি গ্রেফতার

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোর জেলা ছাত্রদলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামী সানোয়ার হোসেন তুষারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ মে) বিকেলে শহরের দক্ষিণ বড়গাছার বুড়াদর্গা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তুষার শহরের স্টেশন বড়গাছা এলাকার বাসিন্দা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, গ্রেফতার নাটোর জেলা ছাত্রদলের সভাপতি তুষারের নামে নাটোর সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার নামে। এছাড়াও তিনি তদন্তনাধীন মামলার পলাতক আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে দক্ষিণ বড়গাছার বুড়াদর্গা মসজিদ এলাকা থেকে তুষারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
প্রাইভেট ডিটেকটিভ/১১মে২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর