April 5, 2026, 10:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ত্রিশালে মাদ্রাসা শিক্ষকের যৌন হয়রানির ঘটনায় স্কুল ছাত্রীর আত্মহত্যা “শিক্ষক গ্রেফতার

বাবুল হিরা ময়মনসিংহ প্রতিনিধি:

mostbet

ময়মনসিংহের ত্রিশালে যৌন হয়রানি করায় লোকলজ্জার ভয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী। ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোবারক হোসেন (২৮) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৫ মে) বিকেলে ত্রিশাল থানা পুলিশ নিহত ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় নিহত সোহাগীর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। স্থানীয়রা জানায়, উপজেলা ধানীখোলা ইউনিয়নের গয়সাপাড়া হাপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী সোহাগী (১৩) প্রতিদিনের মতো শনিবার সকাল বেলা স্থানীয় ধানীখোলা গয়সাপাড়া ফূরকানিয়া মাদরাসায় মক্তবে পড়তে যায়। পরে মাদরাসাশিক্ষক মোবারক হোসেন (২৮) তার রুমে ঢেকে নিয়ে যায়। এসময় মাদ্রাসায় অন্য ছাত্রছাত্রী না থাকায় ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে রুমের বাহিরে থাকা সেলিম নামের এক যুবক তাদের ধস্তাধস্তির শব্দ শুনে এগিয়ে যায়ে দুই জনকে
আপত্তিকর অবস্থায় দেখতে পায়। তখন খবর পেয়ে এলাকাবাসী গিয়ে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

স্থানীয়রা আরও জানায়, পরে সকাল ১০ টার দিকে সোহাগী বাড়িতে যাওয়ার পর সবার চোখের আড়ালেই নিজ ঘরে গিয়ে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ওসি তদন্ত ফায়জুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি মোবারক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। সে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বেয়াড়া গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৮মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর