March 23, 2026, 5:05 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভোলায় বিপুল পরিমান ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আটক

রাকিব হোসেন ভোলা প্রতিনিধিঃ

ভোলায় পুলিশের অভিযানে ১৭৪৪ পিস ইয়াবা সহ নুরে আলম(৪০) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ইলিশা ফাড়িঁ পুলিশ। রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসবিফ্রিং করে সাংবাদিকদের এসকল তথ্য জানাননো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর সাফিন মাহমুদ জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে ইলিশা পুলিশ ফাড়িঁর ইনর্চাজ মোক্তার হোসেন এর নেতৃত্ব এ এস আই সুজনসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭:৩০ ইলিশা ঘাটে মজুচৌধুরী হাট থেকে আসা খিজির নামক লঞ্চের যাএী নুরে আলম কে সন্দেহ জনক মনে করে, তার ব্যাগ তল্লাশী করলে ১৭৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। আটকৃত নুরে আলম পাহাড়তলি উপজেলার দক্ষিণ কাটতলি পৌর ৩নং ওয়ার্ডের বাসিন্দা। এসময় প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার সাব্বির হোসেন,সদর থানার ওসি ছগির মিয়া,ডিবি ওসি শহিদুল ইসলাম,ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোক্তার হোসেন প্রমুখ।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৭মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর