April 13, 2026, 5:47 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মেসির হ্যাটট্রিকে লা লিগা শিরোপা পুনরুদ্ধার বার্সেলোনার

স্পোর্টস ডেস্কঃ
লিওনেল মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করলো বার্সেলোনা।
রবিবার রাতে দেপোর্তিভোকে তাদেরই মাঠে ৪-২ গোলের জয় পেয়েছে এরনেস্তো ভালভারদের দল।
ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন ব্রাজিল তারকা ফিলিপ কুতিনহো। সেই এগিয়ে থাকার স্বাদ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা।
৩৮তম মিনিটে সুয়ারেজের পাঠানো বল দুরূহ কোণ থেকে প্রতিপক্ষের জালে জড়ান মেসি। এর দুই মিনিট পরেই ব্যবধান কমায় দেপোর্তিভো। লুকাস পেরেসের নীচু শট সহজেই পরাজিত করে টের স্টেগানকে।
৬৪তম মিনিটে ম্যাচে সমতা টেনে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসায় দেপোর্তিভো। দারুণ এক পাসিং আক্রমণে গোলটি করেন তুরস্কের মিডফিল্ডার এমরে কোলাক।
৮০ মিনিট পার হওয়ার সঙ্গে সঙ্গেই আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন মেসি। তিন মিনিটের ব্যবধানে আরো দুটি গোল করে দলকে এনে দেন বড় জয়। এই নিয়ে মোট ২৫ বার লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা।
Share Button

     এ জাতীয় আরো খবর