April 13, 2026, 5:48 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

অনিশ্চিত সাকিব পাঞ্জাবের বিপক্ষে একাদশে

স্পোর্টস ডেস্কঃ

mostbet

আইপিএলে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। এই ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে বলে মনে করছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য যেটা দুঃখজনক। কারণ এই প্রথম তারা হায়দরাবাদের একাদশে সাকিব আল হাসানকে রাখেনি। তার জায়গায় রাখা হয়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে।

মঙ্গলবার মুম্বাইয়ের বিপক্ষে প্রথমবার ডাক পান নবী। সাকিবও ছিলেন এই ম্যাচে। ব্যাটিংয়ের সময় দলীয় অধিনায়কের ডাকে সাড়া দিতে গিয়ে ২ রানে রান আউট হয়ে ফিরে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে নবী ১০ বলে ১২ রান করেছিলেন। তবে বোলিংয়ে নবীর চেয়ে উজ্জ্বল ছিলেন সাকিব। ১৬ রানে মূল্যবান রোহিত শর্মার উইকেট তুলে নেন সাকিব। সেখানে ইশান কিশানের উইকেট নিয়ে নবী দেন ২৩ রান। তারপরও ক্রিকইনফোর একাদশে রাখা হয়েছে নবীকে।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:
১. শিখর ধাওয়ান
২. কেন উইলিয়ামসন(অধিনায়ক)
৩. হৃদ্ধিমান শাহা (উইকেটরক্ষক)
৪. মনিশ পাণ্ডে
৫. ইউসুফ পাঠান
৬. দিপক হুদা
৭. মোহাম্মদ নবী
৮. রশিদ খান
৯. ভুবনেশ্বর কুমার/সন্দীপ শর্মা
১০. সিদ্ধার্থ কৌল
১১. বসিল থাম্পাই

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর