January 19, 2026, 2:16 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৫ বাংলাদেশির মৃত্যু

কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের বাংলাদেশির মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি একটি পরিবারের মা, ছেলে, মেয়েসহ পাঁচজন মারা গেছেন নিহতরা সবাই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কান্দিগাও গ্রামের বাসিন্দা অগ্নিকাণ্ডে নিহতরা হলেন জুনেদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম, দুই ছেলে এমা ফাহাদ এবং দুই মেয়ে জামিলা নাবিলা

গত সোমবার দুপুরে কুয়েতের সালমিয়াহ এলাকার একটি এপার্টমেন্ট ভবনের অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছে কুয়েত নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে নিহতদের এশীয় একটি পরিবারের সদস্য উল্লেখ করা হয়েছে

তবে কুয়েত প্রবাসীদের কাছ থেকে কমলগঞ্জের কান্দিগাও গ্রামে স্বজনদের কাছে ছেলেমেয়েদেরসহ রোকেয়ার মৃত্যুর খবর আসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কুয়েত শাখার ফেইসবুক পাতায় তাদের মৃত্যুর খবর জানিয়ে বলা হয়, ওই ভবনের চতুর্থ তলায় এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়

ধোঁয়ায় শ্বাসরোধে মারা যান বাংলাদেশি ওই পরিবারের সদস্যরা কান্দিগাও গ্রামে জুনেদের পাশের বাড়ির বাসিন্দা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বলেন, অগ্নিকাণ্ডে সময় জুনেদ বাইরে ছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি সবাইকে মৃত দেখে জ্ঞান হারিয়ে ফেলেন

লাশ পাঁচটি কুয়েতের মোবারক আল কাবির হাসপাতালে রয়েছে প্রতিবেশী জয়নাল জানান, গ্রামের বাড়িতে জুনেদের বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই জুনেদের অন্য দুই ভাইয়ের মধ্যে এক ভাই জুবের সপরিবারে আমেরিকা এবং অন্য ভাই সোয়েব সপরিবারে লন্ডন থাকেন

Share Button

     এ জাতীয় আরো খবর