March 30, 2026, 9:05 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ফারিহা একাডেমির শিক্ষার্থীদের জন্য দুটি বাস সার্ভিসের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়াস্থ ৬ তলা বিশিষ্ঠ ফারিহা একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের আনা নেয়ার জন্য দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় ফারিহা একাডেমির চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সেন্টুর নিজস্ব অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গণে এ দুটি স্কুল বাসের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, ফারিহা একাডেমির চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সেন্ট,পরিচালক নাসরিন সুলতানা রিপা,প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রাণতোষ ঘোষ চৌধুরী,সহকারী অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও ম্যানেজিং কমিটির সদস্য বিপ্রেস রায় বাপ্পী প্রমুখ। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট বলেছেন হাওরের এই জেলায় শিক্ষার প্রসারে ফারিহা একাডেমি ব্যপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন এই প্রতিষ্ঠানটিকে তৃণমূল পরিবারের ছেলেমেয়েদের অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার সুযোগ দেয়ার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের নিকট আহবান জানান। উল্লেখ্য চলতি বছরের পহেলা জানুয়ারী থেকে হাওরের জেলা হিসেবে সুনামগঞ্জে শিক্ষার প্রসারে ফারিহা একাডেমির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানে ৩২৪ জন শিক্ষার্থী ও ১১ জন শিক্ষক শিক্ষিকা এবং ৪জন কো-অর্ডিনেটর দ্বারা এই বিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে।

 

 

 

 

 

প্রাইেট ডিটেকটিভ/২২এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর