April 13, 2026, 1:55 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

যাচ্ছেন মেসিও!ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত হচ্ছেন এনরিকে

স্পোর্টস ডেস্কঃ

mostbet

আর্সেন মানে আর্সেনাল। অবশেষে সমার্থক হয়ে ওঠা এ শব্দযুগলের বিচ্ছেদ ঘটছে। আর্সেনালে আর্সেন ওয়েঙ্গার যুগের বিদায়রাগিণী বেজে উঠেছে। চলতি মৌসুম শেষেই ক্লাবটিতে প্রায় ২২ বছরের বসিং অধ্যায়ের ইতি টানছেন ফরাসি ফুটবল দার্শনিক।

জোর গুঞ্জন, আর্সেনালে ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত হচ্ছেন লুইস এনরিকে। শুধু তিনি একা যোগ দিচ্ছেন না, বগলদাবা করে নিয়ে যাচ্ছেন লিওনেল মেসিকে!

বার্সেলোনায় কোচিং ক্যারিয়ারে আটটি শিরোপা জিতেছেন এনরিকে। কাতালানদের জিতিয়েছেন ট্রেবলও। প্রায় এক বছর ধরে বিশ্রামে আছেন তিনি। তবে আবারও ম্যানেজারিংয়ে ফিরছেন স্প্যানিশ ফুটবল মস্তিষ্ক।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের খবর, ওয়েঙ্গারের উত্তরসূরি হচ্ছেন এনরিকে। ইংলিশ ক্লাবটিতে যোগ দেয়া এখন তার সময়ের ব্যাপার। শুধু তিনি যাচ্ছেন না, সঙ্গে নিচ্ছেন প্রিয় সতীর্থ মেসিকেও।

গত নভেম্বরে বার্সা সঙ্গে নতুন চুক্তি সই করেছেন মেসি। যার মেয়াদ শেষ হবে ২০২১ সালে। আর নেইমার-ধাক্কা থেকে শিক্ষা নিয়ে ক্লাবটি আর্জেন্টাইন সুপারস্টারের রিলিজ ক্লজ নির্ধারণ করেছে ৭০০ মিলিয়ন ইউরো।

এ অবস্থায় এনরিকে ছোট ম্যাজিসিয়ানকে নিয়ে যেতে পারবেন কি না-তা সময় বলে দেবে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, বিষয়টি সহজ হবে না। তবে নানা কারণে তা উড়িয়েও দেয়া যাচ্ছে না।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর