March 19, 2026, 5:39 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হল লাখ টাকার মালামাল

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের ২৮৭নং জামির তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। শনিবার বেলা ৯টার দিকে শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে এ ঘটনা জানতে পারেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ জানান, অজ্ঞাত চোরেরা অফিস কক্ষের দুটি তালা ও আলমারি ভেঙ্গে একটি সাউনন্ডবক্স, বেল, ২টি ফ্যান, নগদ টাকা ও ব্যাক্তিগত একটি ল্যাপটপসহ কমপক্ষে এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এখানে এখনো কোন নৈশপ্রহরী নিয়োগ হয়নি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর