April 13, 2026, 12:56 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বান্দরবানে কারাতেসহ অন্যান্য ক্রীড়ায় দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে দৃষ্টিনন্দন ক্রীড়া কমপ্লেক্স্র গড়ে তোলারও ঘোষণা : ক্যশৈহ্লা

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:

mostbet

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা ও বাংলাদেশ জাতীয় কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সভা কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক নাসির উদ্দিন,জেলা খেলোয়াড় সমিতির নেতা রফিকুল আলম মামুন,জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারী একেএম জাহাংগীর,সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা এবং মিনারুল হক।
এদিকে সংবর্ধনা সভায় বাংলাদেশ জাতীয় কারাতে ফেডারেশনের নবনির্বাচীত সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা বলেন,দেশের কারাতে ক্রীড়াংগনের কর্মকান্ডকে সম্প্রসারণ করে হারারো গৌরব পুনউদ্ধার করা হবে।

আগামীতে অনুষ্ঠেয় এশীয় সাব-গেমসে অধিকতর স্বর্ণজয় করে বিশ্বদরবারে কারাতে ক্ষেত্রে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন,বান্দরবানসহ তিন পার্বত্য জেলা তথা চট্টগ্রাম বিভাগে পিছিয়ে পড়া কারাতেসহ অন্যান্য সবগুলো ক্রীড়ায় দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে কাজ করে যাবো। তিনি এসব লক্ষ্যকে সামনে রেখে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা শহরে একটি দৃষ্টিনন্দন ক্রীড়া কমপ্লেক্স্র গড়ে তোলারও ঘোষণা দেন।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৮এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর