April 16, 2026, 8:40 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নাটোরে যুবককে গুলি করে হত্যা, আহত ২

নাটোরে যুবককে গুলি করে হত্যা, আহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের কালিকাপুর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিদুল ইসলাম (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত হামিদুল ইসলাম চামারী ইউনিয়নের দড়ি মহিষমারী গ্রামের নেকবর আলীর ছেলে ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী সরকার পাড়ায় দুগ্রুপের মধ্যে গুলিবিনিময় হয় সময় মহিষমারী কাচারীপাড়ার মৃত: খলিলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আহত রবিউল ইসলামকে গুলিবৃদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে দুপুর ১টায় পাশবর্তী লালোর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পাকা রাস্তায় পুনরায় ওই দুগ্রুপের দুটি মোটর সাইকেল আরোহীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে সময় হামিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয় এবং কালিনগর গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে নাহিদ হোসেন গুলিবিদ্ধ হয় আহত নাহিদ হোসেনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এলাকাবাসী জানায়, নিহত এবং আহতরা সকলেই বিভিন্ন মামলার পলাতক আসামী এরা এলাকায় বসবাস করে না হঠাৎ হঠাৎ এলাকায় এসে নানা অঘটন ঘটিয়ে আবার আত্মগোপনে চলে যান সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে

Share Button

     এ জাতীয় আরো খবর