January 21, 2026, 2:46 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

শুভেচ্ছার বন্যায় ভাসছেন শুভ

শুভেচ্ছার বন্যায় ভাসছেন শুভ

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

কয়েকদিন আগেও চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই বলেছেন, চলচ্চিত্রের একমাত্র সুপারস্টার নায়ক এখন শাকিব খান। তাকে ছাড়া চলচ্চিত্র ব্যবসার কথা ভাবাই যায় না। শাকিব ছাড়া সব নায়কই সফল ছবি দিতে ব্যর্থ হচ্ছেন। তবে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পর থেকে বাতাসে উড়ছে ভিন্ন কথা। নাম নিচ্ছেন আরেকজন নায়কের। তিনি চলচ্চিত্রের সুদর্শন মুখ আরিফিন শুভ। দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তির পর শুভেচ্ছার বন্যায় ভাসছেন শুভ। তার অভিনয়ের পাশাপাশি সাফল্যের শিখর ছুঁয়েছে ছবিটি। তবে এ বিষয়ে শুভ বললেন একটু ভিন্ন কথা। আরিফিন শুভ বলেন, যদি ছবিটি ভালো ব্যবসা না করত, তাহলে এর দায়ভার আসত কার কাছে? সত্যি বলতে কি আমি ‘অগ্নি’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ বা ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয়ের আগে তো ভাবিনি ছবি হিট করবে কি-না। ছবির কাহিনি আমার পছন্দ হয়েছে এবং আমার চরিত্রটি মন দিয়ে করার চেষ্টা করেছি মাত্র। ঠিক তেমনি ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি করার সময় আমি আমার চরিত্রটি সঠিকভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। এখানে নির্মাতার দেওয়া পূর্ণ স্বাধীনতায় ভেসে ভেসে পৌঁছেছি চরিত্রের গভীরে। তখন আমি আর আমি ছিলাম না। আর ছবির সফলতা যতটুকু আজ পেয়েছি তার জন্য এ ছবির টিমকেও আমি ধন্যবাদ জানাতে চাই। তবে সফলতার হাওয়াটা লাগিয়ে আকাশে উড়তে চান না শুভ। করতে চান আরো কিছু ভালো কাজ। তার কাজগুলো যেন মৃত্যুর পরও দর্শকের মনে বেঁচে থাকে এমনটিই চাওয়া তার। এরইমধ্যে ‘ঢাকা অ্যাটাক’ ছবির সফলতার পর এর সিক্যুয়াল ‘ঢাকা অ্যাটাক এক্সট্রিম’-এর ঘোষণা দিয়েছেন পরিচালক দীপংকর দীপন। তবে এ ছবিতে শুভ থাকছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি এখন পর্যন্ত কোনো ছবির সিক্যুয়ালে কাজ করিনি। তবে একটা কথা বলতে চাই কোনো নায়কই ছবি মুক্তির আগে বলতে পারে না ছবিটি দর্শক ভালোভাবে গ্রহণ করবে কি-না। ভালোলাগা নিয়ে কাজ শুরু করেন একজন অভিনেতা। আমার সঙ্গে চরিত্র, গল্পসহ সবকিছু মিললে আমি ‘ঢাকা অ্যাটাক’ ছবির দ্বিতীয় কিস্তিতে অভিনয় করব। এদিকে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি শুধু বাংলাদেশে না দেশের বাইরেও মুক্তি পাবে। দেশের বাইরের অনেক প্রবাসী দর্শক অপেক্ষা করছে ছবিটি দেখার জন্য। শুভ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে দেখা যাবে, অনেকে ছবিটি দেখার জন্য দেশের বাইরে অপেক্ষা করছেন। মধ্যপ্রাচ্যে ও কানাডায় শিগগিরই ছবিটি মুক্তি পাবে। আশা করি, সেখানেও ছবিটি ভালো ব্যবসা করবে। সত্যিই এমন একটি ক্ষণের জন্য অধীর অপেক্ষায় থাকেন শিল্পীরা। শুভর কথাতেই তাই মনে হয়েছে। ‘ঢাকা অ্যাটাক’ তাকে সেই সফলতা এনে দিয়েছে। আর শুভর এই সফলতার ধারা অব্যাহত থাক এমনটিই প্রত্যাশা চলচ্চিত্রসংশ্লিষ্টদের।

Share Button

     এ জাতীয় আরো খবর