April 10, 2026, 4:34 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

গৌরনদীতে সাবেক পৌর মেয়রসহ আ’লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা

শামীম মীর গৌরনদী:প্রতিনিধিঃ

mostbet

গত আ’লীগ শাসনামলে দাবিকৃত চাঁদা না পেয়ে যুবদল কর্মীকে গুরুতর আহত ও বোমা হামলা করার অভিযোগে বরিশালের গৌরনদীতে সাবেক পৌর মেয়র ও চার পৌর কাউন্সিলরসহ উপজেলা আ”লীগ ও সহযোগী সংগঠনের ৬৪ নেতাকর্মীর নামোল্লেখসহ ১০৪ জনকে আসামি করে গৌরনদী থানায় চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে ১টি মামলা নথিভূক্ত করা হয়েছে।

গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকার যুবদল কর্মী মাসুম হাওলাদার বাদি হয়ে বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে নালিশী অভিযোগ দায়ের করলে আদালতের বিচারক অভিযোগটি গৌরনদী থানার ওসিকে নথিভূক্ত করার নির্দেশ দেন। আদালতে দায়েরকৃত মামলার নথিসহ আদালতের নির্দেশ পেয়ে গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া সোমবার সন্ধ্যায় অভিযোগটি থানায় নথিভূক্ত করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- গৌরনদী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, প্রচার সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, সাবেক পৌর কাউন্সিলয় কাজী তৌফিক ইকবাল সজল, ইক্তিয়ার হাওলাদার, আমিনুল ইসলাম শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. মনির হোসেন, খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফরিদ বেপারী, সাধারন সম্পাদক জব্বার বেপারী, পৌর যুবলীগের নেতা রায়হান ফকির, কাওছার ফকির, গৌরনদী ইউএনও অফিসের পিয়ন শিপন হাওলাদার প্রমূখ।

বাদি মামলায় উল্লেখ করেন, ২০২৪ সালের ১৩ ফেব্রয়ারি সকালে আসামিরা বাদির বাড়িতে ঢুকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা একাধিক বোমা নিক্ষেপ করলে বোমার আঘাতে বাদি গুরুতর আহত হয়।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আদালতে দায়েরকৃত মামলার নথিসহ আদালতের নির্দেশ পেয়ে সোমবার মামলাটি নথিভূক্ত করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। এই মামলাসহ ১৩/১৪টি মামলার প্রধান আসামি সাবেক পৌর মেয়র হারিছুর রহমান বর্তমানে বরিশাল কারাগারে রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর