April 13, 2026, 2:11 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বিদেশ নিয়ে অস্ত্রোপাচার করাতে হবে নাসিরকে

স্পোর্ট ডেস্ক

mostbet

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে পুরোপুরি। আর এজন্যই অস্ত্রোপচারের জন্য দেশ ছাড়তে হচ্ছে তাকে। দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে, কোথায় করানো হবে এই অলরাউন্ডারের অস্ত্রোপচার। তবে ২৬ বছর বয়সী এই তারকাকে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেডের এই অধিনায়ক গত রোববার গিয়েছিলেন সিরাজগঞ্জে বন্ধুর বিয়েতে। বিয়ের দাওয়াতেই ডেকে আনলেন বিপদ। খেলার এক মুহুর্তে হঠাৎই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তার জানায় বড় কোনো সমস্যা নয় কিন্তু পা ফুলে যায়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর কাছে শরণাপন্ন হন তিনি।

চিকিৎসক ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং (এমআরআই) করানোর জন্য পাঠান বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে।এমআরআই রিপোর্ট পাবার পর জানা যায় তার ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে গিয়েছে। রিপোর্ট দেখে মঙ্গলবার ডা. দেবাশীষ চৌধুরী  বলেন, এমআরআই রিপোর্ট দেখে নিশ্চিত  হয়েছি তার এসিএল পুরোপুরি ছিড়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করতে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া বা থাইল্যান্ডের চিকিৎসকদের শরণাপন্ন হতে হবে। অস্ত্রোপচারেরর পর তাকে অন্তত ৬ মাসের বিশ্রামে থাকতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর