April 8, 2026, 3:32 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রোজ রাতে অন্য মেজাজের এক নারীরূপে!

রোজ রাতে অন্য মেজাজের এক নারীরূপে!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

অনেকদিন হলো বড় পর্দায় নেই বিদ্যা বালান। তবে এবার তিনি ফিরছেন। আর সেই ফেরাটা হবে রোজ রাতে অন্য মেজাজের এক নারীরূপে।

দর্শক তাকে সিনেমার পর্দায় পাবেন রেডিও জকি (আরজে)’র চরিত্রে। সিনেমাটির নাম ‘তুমহারি সুলু’। এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে বিদ্যাকে রেডিও জকির ভূমিকায় দেখা গেলেও এ ছবি সম্পূর্ণ আলাদা। ছবিতে রেডিও স্টেশনের প্রধানের ভূমিকায় অভিনয় করছেন নেহা ধুপিয়া। বিদ্যা বালানকে নাইট রেডিও জকি হিসেবে নিয়োগ করেন তিনি।

বিদ্যার অস্ত্র তার সেক্সি কণ্ঠস্বর। তা দিয়েই শোয়ে বাজিমাত করবেন নায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। শুরুতেই দর্শকদের তা পছন্দ হয়েছে। এদিকে ছবি প্রসঙ্গে বিদ্যা বলেছেন, ‘তুমহারি সুলু’ একটা মজার ছবি। সুলু লেট নাইট আরজে। তার মধ্যে দুষ্টুমি রয়েছে ভরপুর।

Share Button

     এ জাতীয় আরো খবর