April 13, 2026, 4:55 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

অপেক্ষার পালা শেষ রাতেই শুরু আইপিএল

স্পোর্টস ডেস্ক:

mostbet

শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। রাত পোহালেই পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। চার-ছক্কার জনপ্রিয় এই টি২০ আসরটির ১১তম আসরের উদ্বোধনী দিনে আজ মাঠে নামবে মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হতে চলা ম্যাচটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।

আইপিএলের এবারের সংস্করণে একটি দলের প্রত্যাশা শুরু থেকেই আকাশচুম্বী। দলটি মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এমনটা শুধুমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা গায়ে থাকার কারণেই নয়। আইপিএলের ইতিহাসে যে এখন পর্যন্ত তারাই সবচেয়ে বেশি সফল। গত বছর ছিনিয়ে নিয়েছে ছোট ফরম্যাটের এই লিগটির তৃতীয় শিরোপা। এতে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটিও মুম্বাইয়ের দখলে।

এদিকে আইপিএলের চলতি মৌসুমে মুম্বাইয়ের একটি সমর্থক গোষ্ঠী থাকছে বাংলাদেশেও। কেননা, কাটার মাস্টার মোস্তাফিজকে যে এবার দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে তারা। তাই নিজ দেশের তারকা পেসারের খেলা দেখতে টিভি পর্দায় যথাসময়ে হাজির হওয়ার কথা বাংলার ক্রিকেট ভক্তদের!

অবশ্য বাংলাদেশের হৃদয় ভাঙতে পারে ভারতের আবহাওয়া এবং শ্রীলঙ্কা আকিলা ধনাঞ্জয়া। ম্যাচ শুরুর আগে কন্ডিশন এবং উইকেট দেখেই মূল একাদশ নির্বাচন করবে মুম্বাই। উইকেট যদি স্পিনবান্ধব হয়, তবে একাদশে দেখা যাবে লঙ্কান ডান হাতি অফস্পিনার আকিলাকে। আর যদি ওয়াংখেড়ের (মুম্বাইয়ে মাঠ) পিচে দেখা মিলে ঘাসের, তাহলে বল হাতে দেখা যাবার কথা কাস্টার মাস্টার মোস্তাফিজকে!

Share Button

     এ জাতীয় আরো খবর