April 13, 2026, 7:01 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ক্রীড়া সামগ্রী ফেলে দিলেন স্মিথের বাবা

স্পোর্টস ডেস্ক:

mostbet

বল টেম্পারিংয়ের দায়ে নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন অস্ট্রেলিয়ার সদ্য সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ছেলের এমন শাস্তি মেনে নিতে পারেননি স্মিথের বাবা পিটার। তাই ক্ষোভ-দুঃখে স্মিথের ক্রীড়া সামগ্রী বাড়ির গ্যারেজে ফেলে দেন পিটার। অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘সেভেন নিউজ’ নামে একটি চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে স্মিথের সকল ক্রীড়া সামগ্রী গাড়ির গ্যারেজে ফেলে দিচ্ছেন পিটার, আর বলছেন, ‘সে ঠিক হয়ে যাবে, সে লড়াই করবে, সে লড়াই করবে।’

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট। সেটি ভিডিও ফুটেজের মাধ্যমে সহজেই ধরে ফেলেন ম্যাচ পরিচালনাকারীরা। কিন্তু নিজেদের কু-কীর্তি আড়াল করেনি অস্ট্রেলিয়া।ঐদিনই সংবাদ সম্মেলনে বল টেম্পারিংয়ের কথা অকপটে স্বীকার করেন ব্যানক্রফট। তাতে সায় দেন পাশেই থাকা স্মিথও। পরবর্তীতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে বেরিয়ে আসে ঐ ম্যাচের অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারের পরিকল্পনাতেই বল টেম্পারিং করেন ব্যানক্রফট। তাই স্মিথ-ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেন সিএ।

দেশে ফিরে সংবাদ সম্মেলনে কান্নারত অবস্থায় অস্ট্রেলিয়ানদের কাছে দুঃখপ্রকাশ করার পাশাপাশি ক্ষমাও চান স্মিথ। তখন স্মিথের পাশে ছিলেন তার বাবা পিটার। পাশে থেকে ছেলেকে সান্তনা দিয়েছেন, আর বলেছেন, ‘সবকিছুই ঠিক হয়ে যাবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর