April 13, 2026, 7:00 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী।

mostbet

শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এ খেলার উদ্বোধন করেন তিনি। এবারে ফুটবল খেলায় ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে বলে বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া বিভাগ সূত্র জানায়।

খেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক রেজওয়ানুল ইসলাম, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেল প্রমূখ উপস্থিত ছিলেন। আগামী ৪ এপ্রিল থেকে বাস্কেটবল খেলা শুরু হবে। এবারে বাস্কেটবল খেলা ৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বলে ক্রিড়া বিভাগ সূত্র জানায়।
উদ্বোধনী খেলায় স্বাগতিক ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়েছে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩১মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর