April 8, 2026, 11:26 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

নাশকতার পরিকল্পনার অভিযোগে সিরাজগঞ্জে এক বিএনপি নেতা সাইফুল ইসলাম শিশিরকে গ্রেপ্তার

মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

mostbet

নাশকতার পরিকল্পনার অভিযোগে সিরাজগঞ্জে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সাইফুল ইসলাম শিশির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক এবং চণ্ডিদাসগাতি এলাকার সিরাজগঞ্জ গণস্বাস্থ্য টেক্সটাইল মিলের নির্বাহী পরিচালক।বুধবার রাত ১১টার দিকে ওই মিল এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বলে কামারখন্দ থানার ওসি আবু ওবাইদা খান জানান। ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক খান বলেন, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে সাইফুল মিল এলাকায় ‘গোপন বৈঠক’ করছিলেন।“বিষয়টি টের পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও সাইফুলকে আটক রেখে থানায় খবর দেওয়া হয়।”ওসি ওবাইদা খান বলেন, সাইফুলকে গ্রেপ্তারের পর তারা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। পুলিশ রাতেই তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পার অভিযোগে একটি মামলা করেছে।আরও ১০/১২ জন বিএনপি নেতাকর্মীকে ওই মামলায় আসামি করা হয়েছে বলে জানান ওসি।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৮মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর