March 24, 2026, 10:57 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ছাতকে শাহজালাল হাইস্কুলে স্বাধিনতা দিবস পালন

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে কালারুকা ইউনিয়নের রামপুর শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ২৬শে মার্চ মহান স্বাধিনতা ও জাতিয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবি আমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আলী আহছান, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র চৌধুরি, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান, শিক্ষানুরাগি সাজ্জাদুর রহমান, ছাত্রলীগ নেতা বখতিয়ার। বক্তব্য রাখেন, ইসলাম উদ্দিন, আমিরুন নেছা, জুয়েল মিয়া, আফতাব আলী, লিলু মিয়া, জিলু মিয়া, তাজেল মিয়া, রাজনা বেগম, মারজানা বেগম, বনিদেব বাবু, মাহমুদা বেগম, স্বর্না, নাছির মিয়া প্রমুখ। পরে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ি শিক্ষার্থী মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৮মার্চ২০১৮/ইকবাল

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর