ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
সাংস্কৃতিক কর্মকান্ডের বাতিঘর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বলেছেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। মঙ্গলবার বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বসন্ত উৎসবে এ কথা বলেন তিনি।
বাংলা বিভাগের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব পালিত হয়েছে। সমাবর্তনের কারনে শীতকালীন ছুটি পেছানোই, পহেলা বসন্তে ক্যাম্পাস ছুটিতে থাকাই একটু দেরিতে হলেও আজ বাসন্তি উৎসবে মেতেছে পুরো বিশ্ববিদ্যালয়।
এ লক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে গিয়ে শেষ হয়। এসময় ক্যাম্পাসের আমবাগানে নবনির্মিত ‘বাংলা মঞ্চে’র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারি।
বিভাগের সভাপতি অধ্যাপক গৌতম কুমার দাসের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের সঞ্চালনায় বাসন্তি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক সরওয়ার মোর্শেদ, অধ্যাপক সাইদুর রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, অধ্যাপক রবিউল হোসেন, সহকারী ফৌজিয়া খাতুন, রওশন আরা সেতু প্রমূখ। এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের সহকারী অধ্যাপক তিয়াশা চাকমার সঞ্চালনায় ও বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৮মার্চ২০১৮/ইকবাল