April 2, 2026, 2:47 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

আনোয়ারা বেগম কিন্ডারগার্টনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় কুলঞ্জ ইউনিয়নে বোয়ালিয়া বাজারে আনোয়ারা বেগম কিন্ডারগার্টনের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে গতকাল রবিবার ফকির মো.আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা বেগম কিন্ডারগার্টনের ম্যানেজিং কমিটির সভাপতি মো.রিয়াজ উদ্দিন আহমদ যৌথভাবে পরিচালনা করেন বোয়ালিয়া বাজার কমিটির সভাপতি মো.মিলন মিয়া ও বোয়ালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.মন্নান মিয়া। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বোয়ালিয়ার বাজার জামে মসজিদের ইমাম মাওলানা সামছুল মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র কিন্ডারগার্টনের প্রধান শিক্ষক নিরাপদ চন্দ্র দাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবু নৃপেন্দ কুমার দাশ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার চৌধুরী,অত্র কিন্ডারগার্টনের প্রতিষ্টাতা ও জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান মো.সামসুল ইসলাম,বিশিষ্ট কবি ও বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক বাবু কোকিল চন্দ্র দাশ,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আবু তাহের চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো.জাকির হোসেন বুকু,বাবুল আহমদ প্রমুখ।সভায় বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের শিক্ষক বৃন্দ, ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, আনোয়ারা বেগম কিন্ডারগার্টনের শিক্ষক বৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ও অত্র এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।উল্লেখ্য আনোয়ারা বেগম কিন্ডারগার্টনের সাফল্য ধারাবাহিকতা ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর