December 11, 2025, 9:22 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

সরিষাবাড়ীতে আইএস পরিচয়ে অপহরণ হওয়া ছাত্র উদ্ধার

সরিষাবাড়ীতে আইএস পরিচয়ে অপহরণ হওয়া ছাত্র উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ীতে আইএস পরিচয়ে অপহরণ হওয়া দশম শ্রেণীর ছাত্র মাহবুবুর রহমান সৈকতের (১৩) সন্ধান পাওয়া গেছে। গত ১৫ অক্টোর দিবাগত রাতে অজ্ঞাত একদল লোক তাকে বাড়ির পাশে রাস্তায় ফেলে যায়। পরে অসুস্থ অবস্থায় পরদিন সকালে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ছাত্রের বাবা আবদুল মান্নান জানায় আমি ঘরে বাইরে পায়চারি করছিলেন। সময় বাড়ির পাশে রাস্তার ওপর সৈকতকে পড়ে থাকতে দেখতে পাই। সময় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরদিন সকালে তাকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাহেদুর রহমান বলেন, ছেলেটির শরীর খুবই দুর্বল, তাই সে কথা কম বলছে। তবে প্রাথমিক ভাবে তার শরীরে গুরুতর কোন সমস্যা নেই।

উল্লেখ্য যে সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের বিআরডিবি কর্মচারী আবদুল মান্নানের ছেলে স্থানীয়  চিলড্রেন’হোম পাবলিক স্কুলের ছাত্র মাহবুবুুর রহমান সৈকত গত শুক্রবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়।

ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, ‘ঘটনাটি তদন্ত চলছে। ছেলেটি সুস্থ্য হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানা যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর