April 17, 2026, 11:57 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

এজেন্ডা নির্বাচন নয় বিএনপির -জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

 

mostbet

কুষ্টিয়া প্রতিনিধিঃ

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন যথাসময়েই হবে। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা হয়নি। নির্বাচন করার অধিকার তাদের আছে। সুতরাং তারা নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র সচল রাখতে সাহায্য করুক। ইনু আরও বলেন, বিএনপি আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট প্রস্তাব হাজির করতে পারেনি। নির্বাচন প্রশ্নে তারা ফাঁকা কথা বলছেন, এর মানে নির্বাচন তাদের এজেন্ডা নয়, তাদের এজেন্ডা হলো পানি ঘোলা করে বিভ্রান্তির মধ্য দিয়ে একটি অস্বাভাবিক সরকার গঠন করা। শুক্রবার কুষ্টিয়ার দিশা রেস্ট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, খালেদা জিয়ার আমলে শুধু হাওয়া ভবনের উন্নয়ন হয়েছে আর শেখ হাসিনা পুরো দেশের উন্নয়ন করেছেন। যার সুফল দেশবাসীর সঙ্গে বিএনপি সদস্যরাও ভোগ করছেন।এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর