April 8, 2026, 8:09 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাগেরহাট প্রতিনিধিঃ

mostbet

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে প্রথম মাদ্রাসা শিক্ষাবোর্ড ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ইবতেদায়িকে প্রাথমিকের সমমর্যাদা দিয়েছেন। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করেছেন। তাই দেশের শিক্ষা ব্যাবস্থাসহ সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আজ বাগেরহাটের শরণখোলার রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসায় ফাজিল প্রথম বর্ষের পাঠদান (ছবক) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। মাদ্রাসা গভনিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে এ পাঠদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন থানার অফিসার ইন চার্জ মো. কবিরুল ইসলাম, শরণখোলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির, অধ্যক্ষ আ. জলিল আনোয়ারি, পিসি কলেজের সাবেক অধ্যক্ষ আ. ছাত্তার আকন, মুক্তিযোদ্ধা কামন্ডার এম এ খালেক খান, মাওলানা আ. ছালাম, মাওলারা মো. ইউনূচ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কালাম, সাব্বির আহমেদ মুক্তা, আকন আলমগীর, মেজবাহ উদ্দিন খোকন, আসাদুজ্জামান মিলন, মাওলানা গোলাম সরোয়ার, আকন্দ ইব্রাহিম সুমন, আসাদুজ্জামান হাওলাদার প্রমুখ।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর