মোঃ ওমর আলী ভূঁঞা সিরাজগঞ্জ জেলা ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জে ব্যাপক উৎসাহের সাথে দৈনিক ভোরের ডাক পত্রিকার গৌরবময় পথ চলার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত ১৮ মার্চ ২০১৮ইং তারিখ রবিবার যমুনা টেলিভিশনের জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করেন। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দৈনিক ভোরের ডাকের ষ্টাফ রিপোর্টার মৌলভী নজরুল ইসলামের সভাপতিত্বে একাত্তর টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ মনিরুুুজ্জান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফজল এ খোদা লিটন, বাংলাভিষনের জেলা প্রতিনিধি হারুনর রশিদ খান হাসান, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, চ্যানেল টয়েন্টিফোরের ষ্টাফ রিপোর্টার হিরোক গুন, সময় টিভির জেলা প্রতিনিধি রিংকু কুন্ড, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি দিলীপ গৌর।চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি সুজিত সরকার, দৈনিক ভোরের ডাকের কামার খন্দ প্রতিনিধি মশিউর রহমান মানু, সলঙ্গা প্রতিনিধি সংকর কুমার, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি অষোক ব্যানার্জি, সলঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম দুলাল আহম্মেদ, দৈনিক সোনালী সংবাদের জেলা প্রতিনিধি রফিক আহম্মেদ, যুগের কথা ষ্টাফ রিপোর্টার সুমন সরকার, দৈনিক কলম সৈনিক পত্রিকার ষ্টাফ রিপোর্টার ইউসুব দেওয়ান রাজু, যমুনা প্রবাহ পত্রিকার ষ্টাফ রিপোর্টার সুজন সরকার, ভোরের ডাকের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৯মার্চ২০১৮/ইকবাল