April 13, 2026, 10:10 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চার রোহিঙ্গা আটক বাগেরহাটে

বাগেরহাট প্রতিনিধিঃ

mostbet
বাগেরহাট শহর থেকে নারীসহ চার রোহিঙ্গা নাগরিককে পুলিশ আটক করেছে। এসময় তাদের সঙ্গে থাকা এক বাংলাদেশিকেও আটক করা হয়।আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাগেরহাট শহরের রাহাতের মোড় দিয়ে পুলিশ তাদের আটক করে। তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন, সোনা আলী (৬৫) তার মেয়ে রাশিদা, মিনারা ও বেবী। এদের বাড়ি মিয়ানমারের রাখাইন ও আরাকান রাজ্যের বিভিন্ন গ্রামে বলে পুলিশ জানিয়েছে। তিন নারীর বয়স ১৫ থেকে ১৮ বছর। এদের সাথে থাকা মো. ইলিয়াসের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার জাগিরাঘোনা গ্রামে। তার বাবার নাম তোফায়েল আহমেদ। গতকাল বুধবার মো. ইলিয়াসের সাথে এরা বাসযোগে বাগেরহাটে আসেন। মো. ইলিয়াস এই প্রতিবেদককে বলেন, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে এই নাগরিকরা বাংলাদেশের কক্সবাজারে আসেন। এরা কক্সবাজারের টেকনাফের লেদামেকাশি ফটক্যাম্পে আশ্রয় নেন। এখানে তাদের সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে দুই দিন আগে সোনা আলী ও তার মেয়ে রাশিদা বাংলাদেশ ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করে। আমি তাদের নিয়ে বাগেরহাটের হযরত খানজাহান (রহ.) মাজার দেখতে আসি। বুধবার সন্ধ্যায় আমরা মাজার দেখে শহরের একটি হোটেলে উঠি। বৃহস্পতিবার সকালে পুলিশ আমাদের ধরে থানায় নিয়ে আসে। বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন এই প্রতিবেদককে বলেন, বাগেরহাট শহরের রাহাতের মোড়ে ঘোরাঘুরির সময় সন্দেহভাজন তিন নারীসহ মোট পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। সেদেশে নির্যাতনের শিকার হয়ে এদেশে এসেছে বলে তারা জানিয়েছে। এসময় তাদের সাথে থাকা এক বাঙ্গালিকে আটক করা হয়। সে এদের সাথে দোভাষী হিসেবে ছিল বলে পুলিশের কাছে দাবি করে। প্রথমে ওই বাঙ্গালি ইলিয়াস অন্য দুই নারী বেবী ও মিনারাকে চেনে না বলে জানালেও পরে সে চেনে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এদের কক্সবাজারের টেকনাফ ক্যাম্পে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৫মার্চ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর