April 6, 2026, 4:40 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

রাজনৈতিক ভবিষ্যত অনিশ্চিত বিএনপির : তথ্যমন্ত্রী

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ও তার দল বিএনপির রাজনৈতিক ভবিষ্যত অনিশ্চিত। এসময় তিনি দলটিকে রাজাকারদের দোসর বলে উল্লেখ করে বলেন বিএনপি দেশের জন্য বিপজ্জনক। ফেনীর ছাগলনাইয়ার আদালত মাঠে আজ বুধবার বিকেলে জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  তথ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী দেশে উন্নয়ন উপহার দিয়েছেন। মহাজোট সরকারের কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ এলে তাতেও কোন ছাড় দেওয়া হচ্ছে না। এ ছাড়াও ইনু বলেন, জাসদের কর্মীরা দুর্নীতি করে না। জাসদ শক্তিশালী হলে দেশের রাজনীতিতে ভারসাম্য আসবে।  জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল বারির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের এমপি ও জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বুলবুল।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর