মাসউদ রানা বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুর আদালত প্রাঙ্গণে ১০ টাকার ডেমির মূল্য ২৫ টাকা। ১১ ও ১২ মার্চে ২৫ টাকায় ডেমি বিক্রি হয়েছে। সরেজমিনে তদন্ত করে ও অ্যাড. আজিজুর রহমানসহ কতিপয় অ্যাডভোকেটের অভিযোগের প্রেক্ষিতে জানাযায়,কতিপয় ভেন্ডার যোগসাজস করে ডেমির কৃত্রিম সংকট সৃষ্টি করে ১০ টাকার ডেমি ২৫ টাকায় বিক্রয় করছেন। এবিষয়ে একজন ভেন্ডারের সাথে কথা বললে তিনি বলেন, আমরা সময়মত ডেমি না পাওয়ার কারনে এ সংকটের সৃষ্টি হয়েছে। বিষয়টি সাধারন জনগন সংশ্লিষ্ট কতৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৪মার্চ২০১৮/ইকবাল