April 10, 2026, 1:09 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

স্বামীর আত্মসমর্পণ! স্ত্রীকে হত্যা করে

সাতক্ষীরা প্রতিনিধিঃ

mostbet

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় নাসিমা খাতুন (৩৫) নামে এক গহবধূকে গলা কেটে করে হত্যা করেছে তার স্বামী জালাল সানা। হত্যার পর জালাল সানা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নাসিমা-জালাল দম্পতি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তাদের অষ্টম ও দশম শ্রেণিতে পড়ুয়া দু’টি মেয়ে রয়েছে। সম্প্রতি জালাল সানা মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেন। যাকে-তাকে মারধর করাসহ মানুষের সঙ্গে অসংলগ্ন আচরণ করতে থাকেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, ধারনা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি স্ত্রী নাসিমাকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে সকালে থানায় এসে আত্মসমর্পণ করেন। তার কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহত নাসিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর