April 13, 2026, 7:59 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলের শাখা পরিচালকের বিরুদ্ধে মারপিটের অভিযোগ

মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

mostbet
 সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলের শ্রেণী কক্ষে অনুপস্থিত থাকার অপরাধে টাইফয়েড জ্বরে আক্রান্ত শিক্ষার্থীকে সহপাঠিদের সামনেই চুল টেনে ধরে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে শহীদ ক্যাডেট কোচিং ও মডেল স্কুলের সিরাজগঞ্জ শাখার পরিচালক হাসানুজ্জামান  রঞ্জ বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় জেলা শহরের মারোয়ারিপট্টি শাখায় এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে জানতে গেলে অভিভাবকের সামনেই শিক্ষার্থীর মায়ের সাথেও অশোভন আচরণ করেন। এদিকে, এলজিইডির উল্লাপাড়া উপজেলার উপ সহকারী প্রকৌশলী তারেকুল ইসলাম খানের ছেলে সাবেদুল ইসলাম খানকে মারপিট ও অশোভন আচরণের বিচার চেয়ে শিক্ষার্থীর মা ফারজানা আকতার মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারসহ মাধ্যমিক শিক্ষা দপ্তরের জেলা ও উপজেলা কর্মকর্তাদের নিকট পরিচালক রঞ্জুর বিরুদ্ধে দুপুরে লিখিত অভিযোগ করেছেন। শিক্ষার্থীর মা ফারজানা আকতার মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ জমা প্রদানের সময় সাংবাদিকদের বলেন, আমার ছেলেকে গত এক মাস আগে শহীদ ক্যাডেট কোচিং ও মডেল স্কুলের টাঙ্গাইল শাখায় ভর্তি করা হয়। ছেলে টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ায় পরে তাকে সিরাজগঞ্জ শাখায় বদলী করা হয়। অসুস্থ্যতার কারনে সে প্রায় ১০/১২ দিন কোচিং সেন্টারে অনুপস্থিত ছিল। মঙ্গলবার সকালে সে সিরাজগঞ্জ শাখায় ক্লাস করতে গেলে পরিচালক রঞ্জু সাহেব তাকে সহর্মীদের সামনেই চুল টেনে ধরে বেশ ক’টি থাপ্প্র মারে। এরপর তাকে সে মারপিট করে। বিষয়টি জানতে গেলে সে উল্টো আমার সাথে হম্বিতম্বি ও অশোভন আচরণ করে। এক পর্যায়ে ছেলেকে বের করে দেয়া হবে বলে  রঞ্জ হুমকী দেন। এরপর ছেলের প্রাথমিক চিকিৎসা নিতে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ শামীম আহম্মেদ বলেন, শিশুটির গালে বেশ ক’টি থাপ্পরের দাগ রয়েছে। চিকিৎসা সেবা দিয়ে দুপুরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। অভিযোগের বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান বলেন, আগামীকে ওই কোচিং সেন্টারের পরিচালকে আগামীকাল আমার অফিসে ডাকতে সদর উপজেলা মাধ্যমিক অফিসারকে নির্দেশ প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইফতেখার শামীম বলেন, জেলা প্রশাসক মহোদয় বিকেলে আসার পর দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অভিযোগের কপি পেয়ে আমরাও দেখছি। এ ব্যাপারে শহীদ ক্যাডেট কোচিং ও মডেল স্কুলের সিরাজগঞ্জ শাখার পরিচালক হাসানুজ্জামান রঞ্জ শিক্ষার্থী পেটানোর বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, ছেলেটি যে অসুস্থ্য ছিল, সেটি জানতাম না। তাকে দীর্ঘক্ষন দাঁড় করিয়ে রেখে থাপ্পর মারাটা আমারও ঠিক হয়নি। ছেলেটির মা এ নিয়ে প্রতিষ্ঠানে এসে হৈচৈ করায় তার ছেলেকে কোচিং সেন্টার থেকে নিয়ে যেতে বলেছি।
প্রাইভেট ডিটেকটিভ/১০মার্চ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর