March 31, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

কেএমপির নিষেধাজ্ঞা একই স্থানে বিএনপি ও মহিলা আওয়ামী লীগের সমাবেশ,

খুলনা  প্রতিনিধিঃ

বিএনপি ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগ নগরীর শহীদ হাদিস পার্কে একই দিনে, একই সময়ে সমাবেশ ডেকেছে। এতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহীদ হাদিস পার্কে সব ধরণের সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।একই দিনে একই সময়ে এবং একই স্থানে পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দল সমাবেশ আহ্ববান করায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন কেএমপির কমিশনার মো. হুমায়ুন কবির পিপিএম। কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, ১০ মার্চ শহীদ হাদিস পার্কে শনিবার বিকেল ৩টায় সমাবেশ করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়। একই দিন একই সময়ে মহিলা আওয়ামী লীগ হাদিস পার্কে সমাবেশ করার জন্যও অনুমতি চায়। একই দিনে একই সময়ে একই স্থানে দুটি পরস্পর বিরোধী রাজনৈতিক সংগঠন সমাবেশ করার অনুমতি চাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ১০ মার্চ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত হাদিস পার্ক ও সংলগ্ন এলাকায় সকল প্রকার সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  এই ব্যাপারে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান বলেন, ওখানে ১০ তারিখে মহিলা আওয়ামী লীগ সমাবেশ আহ্বান করেছে। অপরদিকে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজারুল ইসলাম মঞ্জ  বলেন, আমাদের খুলনা বিভাগীয় সমাবেশ বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ক্ষমতাসীন দল হাদিসপার্কে সমাবেশ আহ্বান করেছে। যাতে আমাদের অনুমতি দেয়া না হয়।
প্রাইভেট ডিটেকটিভ/৯মার্চ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর