March 24, 2026, 4:12 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-১৮ পালন।

নবাবগঞ্জ,দিনাজপুর:


“মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা।”এই শ্লোগানে মুখরিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ ০৬ মার্চ পালিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ইং।
আলোচনা সভায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান প্রধান মন্ত্রীর এই শ্লোগানকে নবাবগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের ঘরে ঘরে পৌছানোর সকল পদক্ষেপ গ্রহনের অঙ্গিকার ব্যক্ত করে বলেন, জাতি আজ উন্নত শিক্ষায় শিক্ষিত,জাতির এ ধারা অব্যাহত থাকবে। বিশ্ববাসীর কাছে বাঙ্গালী জাতি এক শিক্ষিত জাতি হিসাবে পরিচিতি পাবে। আর শিক্ষিত জাতির এ উন্নয়ন কেউ রুখতে পারবেনা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ০৯নং কুশদহ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর