April 7, 2026, 12:40 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

গাজীপুরে কম্পোজিট কারখানায় অগ্নিকান্ড

মোঃ ইকবাল হাসান সরকারঃ

mostbet

অগ্নিকাণ্ডের ৬ ঘণ্টা পর গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর একটি কম্পোজিট কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সোমবার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রেণে আনেন।

এর আগে, রবিবার দিবাগত রাত দুইটার দিকে কারখানার স্টিল স্ট্রাকচারের দু’তলা ভবনের সুতা ও তুলা ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

তিনি বলেন, ভিতরে সিনথেটিক সুতা থাকায় পুরো স্পিনিং সেডে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, ডিবিএল, কালিয়াকৈর, ইপিজেডসহ ১০টি ইউনিট আগুন নিভানোর কাজে অংশ নেয়। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ার এক পর্যায়ে স্টিল স্ট্রাকচারের দু’তলা ভবনের পশ্চিম অংশ ধসে পড়ে। আগুনে কারখানার বিপুল পরিমাণ সিনথেটিক সুতা, তুলা এবং মেশিনপত্র পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৫মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর