January 13, 2026, 3:03 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

কঙ্গনার বিরুদ্ধে জোড়া মানহানির মামলা

কঙ্গনার বিরুদ্ধে জোড়া মানহানির মামলা

mostbet mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

কঙ্গনা রানাউতকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার এ অভিনেত্রীর  বিরুদ্ধে আলাদাভাবে মানহানির মামলা করলেন আদিত্য পাঞ্চোলি এবং তার স্ত্রী জারিনা ওয়াহাব। আদিত্যের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছিলেন বলিউডের ‘কুইন’।

তার পরিপ্রেক্ষিতেই শুক্রবার অন্ধেরির আদালতে জোড়া মানহানির মামলা করেন আদিত্য এবং জারিনা।

কঙ্গনার অভিযোগ ছিল, আদিত্য তাকে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন। তবে সেখানে তার বন্ধুদের প্রবেশের অনুমতি ছিল না। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। নির্যাতন চালানো হয়েছিল। সেই ঘটনা জানিয়ে জারিনার সঙ্গেও নাকি দেখা করেছিলেন তিনি। তাকে বাঁচানোর অনুরোধ করেন।

কঙ্গনার দাবি, জারিনা সেই সময়ে তাকে সাহায্য করেননি। এই অভিযোগ সামনে আসতেই কঙ্গনাকে আইনি নোটিস পাঠান আদিত্য। অভিযোগে আদিত্য জানান, কঙ্গনা শুধু আমাকে নয়, আমার ছেলেমেয়ে-স্ত্রী সকলকে নিয়ে কটু মন্তব্য করেছেন। আমাদের সম্মানহানি করেছেন। সে জন্য তার বিরুদ্ধে মানহানির মামলা করেন আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাব।

Share Button

     এ জাতীয় আরো খবর