April 6, 2026, 5:08 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি জনসভা করবে বলে জানিয়েছেন দলটির  সিনিয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে ১১ মার্চ এ জনসভা করার কথা ছিল।

রিজভী বলেন, আগে ১১ মার্চ জনসভার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দিয়েছিলো বিএনপি। কিন্তু একদিন পিছিয়ে আগামী ১২ মার্চ এ জনসভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপির আশা সংশ্লিষ্ট কতৃপক্ষ তাদের সমাবেশের অনুমতি দিবে।

তিনি বলেন, জনসভা করার জন্য আমরা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলিকে চিঠি দিয়েছি। এর আগে গত ২২ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ও বই মেলার দোহাই দিয়ে আমাদেরকে জনসভা করতে দেয়নি। এ করণে আমরা আবারও পুলিশকে অবহিত করেছি।

ঢাকার এ জনসভা ছাড়াও আগামী ১০ মার্চ খুলনা বিভাগে একটি বিভাগীয় সমাবেশ করবে জেলা বিএনপি বলেও রিজভী জানান।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামসহ আরও নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর