April 13, 2026, 5:00 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চিকিৎসকের ছুরির নিচে যাচ্ছেন নেইমার

ব্রাজিলের ফুটবল সেনসেশন ও পিএসজি তারকা নেইমার। ইনজুরির কারণে পায়ের সার্জারি করতে চিকিৎসকের ছুরির নিচে যেতেই হচ্ছে তাকে। তবে তার অস্ত্রোপচার প্যারিসে নয়, হবে ব্রাজিলে।

mostbet

এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, চলতি সপ্তাহেই নেইমারের পায়ের সার্জারি হওয়ার কথা। আর তার অস্ত্রোপচার সম্পন্ন হবে ব্রাজিলে।

এর আগে নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র যত দ্রুত সম্ভব সার্জারির দাবি জানান। আর অপেক্ষা করা সম্ভব নয় বলেও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপে পূর্ণ ফিটনেসের লক্ষ্যে অস্ত্রোপচারের পথ বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন।

এ ধরনের সার্জারি থেকে ‍পুরোপুরি সুস্থ হতে সময় লাগে দুই মাস। তিন মাসও লেগে যেতে পেরে। প্রত্যাশিত সময়ে ফিট হলেও মে মাসের আগে হয়তো প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরা হচ্ছে না পেলের উত্তরসূরির। তখন রাশিয়া ওয়ার্ল্ডকাপের বাকি থাকবে এক মাস। সেলেকাও সমর্থকদের শঙ্কাটা সেখানেই। বিশ্ব শ্রেষ্ঠত্বের আসরে সেরা নেইমারকে পাওয়া যাবে তো!

গত রবিবার মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জেতা লিগ ম্যাচে অ্যাঙ্কেলে (গোড়ালি) চোট পান নেইমার। অশ্রুসিক্ত হয়ে হাত দিয়ে মুখ ঢেকে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এ ফুটবলার।

পরীক্ষার রিপোর্ট বড় ধরনের দুঃসংবাদই বয়ে আনে। গোড়ালির হাড় না ভাঙলেও ডান পায়ের পাতার হাড়ে ফ্র্যাকচার হয়েছে। বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোড়ালি। মে মাসের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। ৬ থেকে ৮ সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে।

Share Button

     এ জাতীয় আরো খবর