January 14, 2026, 12:42 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

২০ বছরের মধ্যে মঙ্গলের মাটি ছোঁবে মানুষ

সৌরজগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। অনেক আগে থেকেই এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-গবেষণা। আর তারই জের ধরে এবার আগামী ২০ বছরের মধ্যে মানুষ মঙ্গলে পৌঁছবে বলে ভবিষ্যদ্বাণী করলেন ব্রিটিশ মহাকাশচারী টিম পিক। তার মতে এই অসাধ্যসাধন সম্ভব হবে এলন মাস্কের মতো বাণিজ্যিক মহাকাশযানের উদ্যোগপতিদের জন্য।

mostbet

চলতি মাসের শুরুর দিকে মাস্কের সংস্থা স্পেস এক্স যে ফ্যালকন হেভি রকেটের সফল উত্‍‌ক্ষেপণ করেছে, তা মহাকাশ উদ্ভাবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মত পিকের। তিনি বলেন, সরকারি মহাকাশ সংস্থাগুলো বলেছে যে ২০৩০ সালের মধ্যে মঙ্গলের মাটিতে পা রাখবে মানুষ। তবে এ ধরনের বাণিজ্যিক উড়ান সেই তারিখকে আরও এগিয়ে নিয়ে আসবে।

২০১৬ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশন অভিযান সম্পূর্ণ করেছেন পিক। তার বিশ্বাস, মহাকাশ উদ্ভাবনে খুব বড় ভূমিকা নেবে ডিপ স্পেস গেটওয়ে। বিভিন্ন সংস্থা এই মহাকাশ স্টেশন প্রকল্প হাতে নিয়েছে। এই স্টেশন থেকেই মানুষের মঙ্গল অভিযান শুরু করার চেষ্টা চলছে।

পিক বলেন, ‘আমি মনে করি ২০৩০ সালের শেষের দিকে মানুষ মঙ্গলে থাকবে। সেই চেষ্টাই করছে সরকারি মহাকাশ সংস্থা ও আন্তর্জাতিক মহাকাশ উদ্ভাবন দল।’

Share Button

     এ জাতীয় আরো খবর