April 4, 2026, 1:34 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

চট্টগ্রামের লোহাগাড়ায় নারী উন্নয়ন ফোরামের আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন গত ২২ ফেব্রুয়ারী নারী উন্নয়ন ফোরামের আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে। জানা যায়, লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন নারীকে ২ সপ্তাহ মেয়াদী সেলাই প্রশিক্ষণ দান করেছেন। এ উপলক্ষে উপজেলা কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম এতে সভাপতিত্ব করেন। আওয়ামীলীগ নেতা ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল প্রধান অতিথি ছিলেন। উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান গুলশান আরা বেগম, ভাইসচেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের অতিথিবৃন্দ ছাড়াও সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, সাংবাদিক আবদুল আউয়াল জনি উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা নারীর ক্ষমতায়ন সম্পর্কে বিষদ আলোচনা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে নারীরা বিভিন্ন সেক্টরে পুরুষের পাশাপাশি ভূমিকা রেখে চলেছেন। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। নিকট অতীতেও নারীকে বোঝা মনে করা হত। আজ তারা বোঝা নন। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারীরা লোহাগাড়ায় উন্নয়নে ব্রতী হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আলোচনা সভায় শিক্ষণার্থীদেরকে সেলাই মেশিনের সাথে আনুসাঙ্গিক যন্ত্রপাতি, সার্টিফিকের ও সম্মানী প্রদান করা হয়েছে বলে আলোচকরা জানিয়েছেন। সভাপতি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম অন্যান্যদের সাথে নিয়ে দুঃস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর