April 4, 2026, 1:35 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

নোবেলজয়ী তিন নারীর রোহিঙ্গা গণহত্যা বন্ধের আহ্বান

অনলাইন ডেস্কঃ

অবিলম্বে রোহিঙ্গা গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে সফরে আসা শান্তিতে নোবেলজয়ী তিন নারী।

তারা মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও শান্তিতে নোবেলজয়ী অং সান সুচিকে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে সফরে আসা তিন নোবেলজয়ী হলেন- ইরানের শিরিন এবাদি, ইয়ামেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মরিয়েড মুগুয়ার।

গত শনিবার বাংলাদেশ সফরে আসেন তারা। সেখানে রোহিঙ্গা নারীদের অবস্থা ও সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে ঢাকায় সংবাদ সম্মেলন করেন।

২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ছয় নারী দ্য নোবেল উমেন’স ইনিশিয়েটিভ প্রতিষ্ঠান করেন। তাদের বাংলাদেশ সফরের অংশীদার ছিল নারীপক্ষ।

গত বছরের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানের পর প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ আশ্রয় নেন। গ্রামে গ্রামে ধর্ষণ, হত্যা, জ্বালাও-পোড়াওয়ের ভয়াবহ বিবরণ পাওয়া যাচ্ছে তাদের ভাষ্যে।

আরব বসন্তের দিনগুলোতে ইয়েমেনের বিপ্লবের প্রতীক হয়ে ওঠা সাংবাদিক ও অধিকারকর্মী তাওয়াক্কুল কারমান কুতুপালং আশ্রয়শিবির ঘুরে দেখার পর বলেন, মিয়ানমারে যা হচ্ছে, তা গণহত্যা ছাড়া কিছু নয়। এরপরও আন্তর্জাতিক সম্প্রদায় যদি চুপ থাকে, সেটা পৃথিবীর মানুষের জন্য লজ্জার হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর